,

নবীনগরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এই মশাল মিছিলটি নবীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পথসভায় মিলিত হন। নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের উদ্যোগে মশাল মিছিলটির আয়োজন করা হয়। প্রেসক্লাব চত্বরে পথসভায় জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক কমিশনার আল মামুন রুবেল আকরাম, ইকবাল হোসেন রাজু, আশরাফ হোসেন রুবেল, রাজু খান, আপেল মাহমুদ, সাদ সজীব, জহিরুল প্রমূখ।

বক্তরা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। নিরপেক্ষ জনমতের ভিত্তিতে ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

কাজী নাজমুল হোসেন তাপস এ আসনের ৪ বারের সাবেক এমপি,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, মরহুম আলহাজ্ব কাজী আনোয়ার হোসেন হোসেনের ছেলে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

উল্লেখ্য, এ আসনটিতে নবীনগর উপজেলা সভাপতি এম এ মান্নানকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন পুন বিবেচনার দাবি জানিয়ে আসছে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই