,

সালমানের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা

news-image

বিনোদন ডেস্ক : এবার আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা সালমান খান। একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নায়কের বিরুদ্ধে। ভারতের রাজস্থানের কোটার এক সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সেই সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

এই অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তার দাবি, রাজশ্রী পান মশলার বিজ্ঞাপনটি ক্রেতাদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ উল্লেখ করা হলেও সাধারণ ক্রেতার প্যাকেটে ব্যবহৃত কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয়।

ইন্দরমোহন সিং হানি বলেছেন, বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে। তারা মনে করছে কেশরযুক্ত এলাচ ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি সালমান খানের জাতীয় পুরস্কারগুলোও প্রত্যাহারের কথাও উল্লেখ করেছেন। বলে রাখা ভালো, সালমান খান ‘চিল্লার পার্টি’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

সালমান খান আগে রাজশ্রী ইলাইচির বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন। যদিও সেখানে তাকে পান মশলার বিজ্ঞাপনে সরাসরি দেখা যাননি, কিন্তু জনসাধারণের মধ্যে দুটি পণ্যের সংযোগ তৈরি হয়েছে। এবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে তার পণ্য প্রচার, আর বিষয়টি উঠেছে সরাসরি আদালতে। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত