,

ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : আসন্ন ছবি ‘জটাধারা’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের যাত্রা, বিশেষত ওজন এবং সামাজিক মাধ্যমের কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তিনি।

দাবাং-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে আত্মপ্রকাশের আগে কঠিন পরিশ্রমের পরেও তাকে যে বডি-শেমারদের মুখোমুখি হতে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন নায়িকা।

সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে তিনি ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সফলভাবে ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে।

অভিনেত্রী বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন আমি চেষ্টার ত্রুটি রাখিনি ওজন কমাতে। কিছুটা পেরেছিলাম তাতেও লোকজন সন্তুষ্ট হয়নি। এখন মনে করি, সব চুলোয় যাক। যদি লোকেরা এটি দেখতে না পায় এবং তারা এটি চিনতে না পারে এবং তারা কেবল বোকা বোকা কারণে আমাকে ঘৃণা করতে চায়, তবে এটি তাদের সমস্যা।’

তার কথায়, ‘আমি ৩০ কিজি ওজন কমানোর পরেও শরীর নিয়ে লজ্জা পেতাম এবং ‘দাবাং’-এ ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।’

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য অর্জন করেছিল।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই