রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত, ৩ জন গুলিবিদ্ধ সহ আহত ১০ জন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ১ নভেম্বর রাতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ চারজনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। তবে আজ রবিবার ভোর বেলায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মোন্নাফ মিয়ার ছেলে শিপন মিয়ার (৩০) মৃত্যু হয়। এ ঘটনার পর এক পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এর ঘটনা ঘটায় । এছাড়া এই সময় আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার খবর পেয়ে রাতেই নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম সহ সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যুর খবরে পুনরায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ভয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি হযরত গণিশাহ্ মাজার শরীফের দক্ষিন পাশের ঝন্টুর হোটেলে আনুমানিক রাত ৯ টার দিকে এলাকার মোন্নাফ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০) আড্ডা দিচ্ছিল। ওইসময় আচমকা একদল সন্ত্রাসী হোটেলটিতে গুলি করতে করতে ঢুকে। এসময় শিপন মিয়া (৩০) এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হয়। গুলির আওয়াজে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করার পর সন্ত্রাসীরা নির্বিঘ্নে চলে যায়। মনেক মিয়ার ছেলে শিপন গুলি খাইছে, একথা তার বাড়ি পার্শ্ববর্তী গ্রাম নূরজাহানপুরে ছড়িয়ে পড়লে, মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন সশস্ত্র অবস্থায় গণিশাহ মাজারের অদূরে তালতলায় গিয়ে স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়।এসময় মনেকের সশস্ত্র লোকজনের ছোঁড়া গুলিতে এমরান মাস্টার (৩৮) গুলিবিদ্ধ হন। এ সময় আরো ১০ জন আহত হয়। এমরান পার্শ্ববর্তী শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক। এমররান মাস্টারের বাড়ি বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে। বিক্ষুব্ধ সশস্ত্র লোকজন এরপর থোল্লাকান্দি গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়িঘর ভাঙচুর করে। প্রথমে চারজনকে নবীনগর হাসপাতালে নেয়া হলে তাদের অবস্থা গুরুতর হলে ডাক্তারের পরামর্শে গুলিবিদ্ধ চারজনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকার একাধিক সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মনেক ও তার ছেলে শিপনের পুরো এলাকায় একক আধিপত্য ছিল। সেই আধিপত্য নিয়েই থোল্লাকান্দি গ্রামের মিষ্টারের ছেলে আরাফাতের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা মনেক মিয়ার ছেলে শিপনকে শনিবার রাতে গুলি করে।আর এই আরাফাত থোল্লাকান্দি গ্রামের এমরান হোসেন মাস্টারের গোষ্ঠীঘরের। আর এ কারণেই মনেক ডাকাতের ছেলে শিপন গুলিবিদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ মনেক মিয়া ও তার লোকজন এমরান মাস্টারের অফিসে গিয়ে হামলা চালিয়ে তাকে গুলি করে।পাল্টাপাল্টি এ গুলাগুলির ঘটনার পর পুনরায় সংঘর্ষ ও হামলার ভয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে এসপি স্যার, সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহত ব্যক্তিদের পক্ষে মামলা না করা হলে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে করা মামলা হবে।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু