,

‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় শাপলা কলি কারও চাপে যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনিবলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

এনসিপির চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে। তিনি বলেন, ‘নতুন যে প্রতীকের তালিকা আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে, এটা ইলেকশন কমিশন মনে করেছে। এটা কারও কোনো দাবির বিষয় নয়। আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। শাপলা ও শাপলা কলির ভেতরে পার্থক্য আছে এটাও আমার মনে হয় ব্যাখ্যার বিষয় নয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে ইসি। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের