,

চেনা রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী। তাদের সবগুলো সিনেমাই হয়েছে সফল। দর্শকের কাছে ‘দেশু’ হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে মাঝে ব্যক্তিগত কারণে অনেক বছর আর একসঙ্গে সিনেমা করেননি।

দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী ফিরছেন। ‘দেশু ৭’ সিনেমাটি পরিচালনা করছেন দেব নিজেই। শনিবার প্রকাশিত হয়েছে এর প্রথম পোস্টার। যেখানে পুরনো আমেজের রোম্যান্টিক আবহে দেখা দিয়েছেন তারকাদ্বয়।

পোস্টারে দেখা যায়, পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে আছেন দেব, আর বিপরীত দিক থেকে তাকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। দুজনের এই প্রেমময় মুহূর্তে মজেছে ভক্তরা। দেবের ফেসবুক পেজে প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া আর কয়েক হাজার মন্তব্য জমা পড়েছে।

পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’

সাধারণ দর্শকের পাশাপাশি দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে উচ্ছ্বসিত তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী-নির্মাতা রাজ চক্রবর্তীও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে অভিনয় করছেন দেব ও শুভশ্রী। গত বছর যদিও তাদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল। তবে সিনেমাটির কাজ হয়েছিল ২০১৫ সালে। নতুন সিনেমাটি দিয়ে প্রথমবার পরিচালকের আসনে দেব। তাই ভক্তদের কাছে এই সিনেমা কিঞ্চিৎ বেশিই বিশেষ। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে