,

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২.৩৭ লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

বাজুসের নিয়ম অনুযায়ী, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় বা কেনাবেচার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে ১৪ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা