,

গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক :প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,‘দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন খালেদা জিয়া। তার আর্দশকে ধারণ করে, তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এই পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে।’

সাবেক মহাসচিব বলেন, ‘বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নিজের প্রশ্নে আপস করেননি; তিনি দলকে ধারণ করেছেন। তার কাজ, তার প্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়।’

দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির হোসেন মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক-এগারো এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া রাজনৈতিক কোনো চাপে নতি স্বীকার করেননি উল্লেখ করে সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের শীর্ষ নেতারা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়