সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ-জাপার অস্তিত্ববিহীন সংসদ গঠন করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) অস্তিত্ববিহীন সংসদ গঠন করতে চান বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

সংলাপের আয়োজন করে সুফিবাদী প্ল্যাটফর্ম ‘মাকাম’। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।’

তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা।’

এনসিপির এ নেতা বলেন, ‘জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। তাই একটু রিস্ক নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করতে হবে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেতে চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলেনির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান আলেম-ওলামা প্রজন্মের মধ্যে যারা রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত, তারা একটি মিলনমেলায় আসার চেষ্টা করছেন।

তিনি বলেন, মাঠে মারামারি, ভাঙচুর বা এই ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এই ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার, খানকাবিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবনা দেন নাসীরুদ্দীন।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার