,

শনিবার পাকিস্তান-আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফায় আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান।শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনা করবেন দেশটির কর্মকর্তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এটি প্রথম দফার বৈঠকের ধারাবাহিকতা, যার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি স্থাপিত হয়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি জানিয়েছেন, বৈঠকে একটি সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে, যাতে আফগান মাটির থেকে পাকিস্তানের দিকে আসা সন্ত্রাসী হুমকি মোকাবেলা করা যায় এবং নাগরিকদের প্রাণহানি কমানো যায়।

প্রথম দফার বৈঠক ১৮-১৯ অক্টোবর দোহায় কাতার ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল। সেই চুক্তির পর থেকে বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন