বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও হত্যা রহস্য উদঘাটনে ব্যর্থসহ নবীনগরে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। বিশেষ করে জুনের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ গত চার মাসে একের পরে খুন চুরি-ডাকাতির ঘটনা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে।

নবীনগর জুঁই হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গণে মানববন্ধনে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল ‘জুঁই হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। তারা জুঁইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পরিবার, মানববন্ধনের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এলাকাবাসী জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা লাশ উদ্ধার করার পর অজ্ঞাত ও আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তারা প্রশাসনের কাছে নিহত জুঁই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফারজানা আক্তার জুঁই ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন। তার বাবার নাম আবুল হাসনাত। গত ১৯ সেপ্টেম্বর ভোরে লাউর গ্রামের নিজ ঘর থেকে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে ওই কলেজ ছাত্রী। সে ওই গ্রামের আবুল হাসনাত রানার মেয়ে।

নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় অনেক খুঁজাখুজি করলেও তার কোন সন্ধান মিলেনি। ঘটনার দুই দিন পর শনিবার বাড়ির পাশের পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁইয়ের লাশ।

এছাড়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে থাকা পুলিশ নির্যাতনে আব্দুল্লাহ (২৭) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র থেকে জানাযায়- গত ২৭শে সেপ্টেম্বর শনিবার চুরির ঘটনায় পুলিশের হাতে আটকৃত আব্দুল্লাহ কে রাতে ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের নামে নির্মম নির্যাতন চালানো হয়। পরের দিন রোববার ( ২৮/০৯)বিকেলে অসুস্থ হয়ে পড়লে ফাড়িঁর পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে পাঠায়। রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাই উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ফাঁড়ি বন্ধ থাকে, সেনাবাহিনী মোতায়েন করা হয়।

১ অক্টোবর বুধবার জেলা পুলিশ সুপার এহতেশামুল হক ও নবীনগর সার্কেল এএসপি’ পিয়াস বসাক এর নির্দেশে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফাঁড়ির কার্যক্রম চালু করেন। এসময় একজন এসআইকে ইনচার্জ এবং ৭ জন কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়। লোমহর্ষক হৃদয়বিদারক ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার প্রধান আসামি এসআই মহিউদ্দিনকে সাময়িক বরখাস্তসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া গত ২ অক্টোবর হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনের একাধিক মামলার আসামি খান সাহেব (৩৮) কে দুইনলা বন্দুকসহ গ্রেফতার করেছে নবীনগর পুলিশ। নবীনগর উপজেলার সাহেবনগর গ্রামের মৃত শুক্কু মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে খান সাহেব। এছাড়া গত ২৪ সেপ্টেম্বর অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।অজ্ঞাত লাশ উদ্ধার ঘটনাটির রহস্য উদঘাটন এখন পর্যন্ত হয়নি।

গত ১৫ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা কন্যা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। অভিযোগ রয়েছে, ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয় এবং এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। শিশুটির মা জানান, মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা এবং তার মায়ের সাথে আলোচনার পর ১৯ জুলাই (শনিবার) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলে নবীনগর পৌর সদরের আদালত পাড়ায় বউ সাজ বিউটি পার্লার থেকে বিদেশী পিস্তল জাল টাকার নোটসহ তিন মহিলাকে গ্রেপ্তার করে নবীনগর পুলিশ। পুলিশ উই পার্লার থেকে একটি ব্যাগে থাকা ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধারসহ তিন মহিলাকে গ্রেফতার করে। পরবর্তীতে গভীর রাতে লাকি আক্তার নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), একই উপজেলার করিমশাহ গ্রামের আব্দুল সালাম এর মেয়ে তাসলিমা আক্তার ও করিমশাহ পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার, ও ইব্রাহিমপুর গ্রামের লাকি আক্তার। সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন৷ পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে ১০ মিনিটের কথা বলে বের হয়ে যান ওই যুবতী। এই ঘটনারও এখন পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসদর পদ্মপাড়ায় মাইন উদ্দিন সওদাগরের বাড়ির ৩য় তলায় ভাড়াটিয়া প্রবাসী শরীফ মিয়ার বাসায় মুখোশ পরা দুর্বৃত্তরা ঢুকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লুট করে নিয়ে যাওয়ার সময় মহিলা তাদের মুখের মুখোশ খুলতে গেলে তারা ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে । ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। বুধবার ১৫ অক্টোবর সকালে প্রবাসী স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লঞ্চ ঘাট এলাকা থেকে লুট হওয়া টাকার এক লক্ষ ৪০ হাজার ঢাকাসহ মোহাম্মদ জাকারিয়া ইফতি(২২) নামে এক ষুবককে গ্রেপ্তার করে।

এছাড়াও ১৫ অক্টোবর আরো দুই দুইটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। টিএনটি রোডের মমতাজ ভবনের তৃতীয় তলায় বিনোদ দেব নাথ এর বাড়িতে একই রাতে সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের বাড়ী এর বাড়ীর দু তলায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।

নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গত ১৬ অক্টোবর গভীর রাতে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে উমর হাসান (২৩) নামে এক যুবককে। পুলিশ অভিযুক্ত খাইরুল আমিন নামে এক যুবক কে গ্রেফতার করেছে। নিহত যুবক মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত যুবক একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা চান মিয়ার ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায় এই ঘটনাটি শুধু একসাথে কাজ করার দ্বন্দ্ব নয়,সমকামিতার অভিযোগ উঠে আসছে দুজনের বিরুদ্ধে।নবীনগর উপজেলার নারী নেত্রী ও সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল জানান, পুলিশের নির্যাতনে আসামির মৃত্যু, ক্রমবর্ধমান ডাকাতি, চুরি-ছিনতাইয়ের ঘটনায় নবীনগরের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার সহ পুলিশকে আরো কঠোর অবস্থানে গিয়ে দায়িত্ব পালন করতে হবে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, জুই হত্যা সহ প্রতিটি ঘটনার তদন্ত চলছে। আশাবাদী দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ঘটনার রহস্য উদঘাটন হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক জানান, “থানায় জনবল সীমিত হলেও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। চুরি-ছিনতাই বন্ধে রাতের টহল জোরদার করা হয়েছে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

লিটন-শান্তদের খেলা ফ্রিতে দেখতে পারবেন যারা

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা, কমছে শুল্ক

দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

৬ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত

‎সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা