সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা : ১ জন গ্রেফতার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে  হত্যা করা  করেছে উমর হাসান (২৩)  নামে এক যুবককে। পুলিশ অভিযুক্ত খাইরুল আমিন নামে এক যুবক  কে গ্রেফতার করেছে। নিহত  যুবক   মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে।  গ্রেফতারকৃত  যুবক একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা  চান মিয়ার ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, ওমর ও খাইরুল ইলেকট্রনিক  মেস্তুর  হিসেবে কাজ করতেন।খাইরুল ওমর কে এই কাজ শিখিয়েছিল পরে তার অধীনেই এই কাজ করত। গত রমজান মাসের পর থেকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে ওমর তার সাথে কাজ করতে অস্বীকৃতি জানান।খাইরুল সেটা কিছুতেই মেনে নিতে পারেনি এবং ওমর ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।

এরই জের ধরে ১৬ অক্টোবর  বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের ছিদ কেটে উমরের ঘরে প্রবেশ করে। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এসময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হত্যায় ব্যবহৃত আলামত ছুরি জব্দ করি। অভিযুক্ত খাইরুল আমিনকে গ্রেফতার করেছি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করেন।  মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা