,

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ (যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত) সব বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো-

১️.জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

২️.জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।

৩️.আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪️.জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

৫️.জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর (PR) পদ্ধতি বাস্তবায়ন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবির প্রতি দেশবাসী ব্যাপক সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।

তারা আরও বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে নেতৃদ্বয় বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি গাদ্দারি করবেন না। যেকোনো উপায়ে অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক ঘোষণা দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় এ দেশের মানুষ তা বরদাশত করবে না।’

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বৃহৎ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নেতৃবৃন্দ দেশের সব বিভাগ, জেলা ও মহানগর শাখাকে একযোগে মানববন্ধন সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং জনগণের সর্বস্তরের অংশগ্রহণ কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই