,

শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় ফিরছেন ঐশী

news-image

বিনোদন প্রতিবেদক : নায়ক শাকিব খানের নায়িকা হয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশপ্রেমের গল্পে নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী তানজিন তিশা ও ঐশী দুজনেই। শুক্রবার নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।

নির্মাতা জানান, গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। “তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে, এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি।”

ঐশী বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। আশা করছি, দর্শকদের চমৎকার কিছু উপহার দিতে পারব।”

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। ২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সর্বশেষ আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায় ইয়াশ রোহানের বিপরীতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে ‘সোলজার’ ছবির শুটিং। প্রকাশ হয়েছে শাকিবের লুকও। পরিচালক জানান, শিগগিরই প্রকাশ করা হবে তানজিন তিশা ও ঐশীর ফার্স্ট লুক। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সব ঠিক থাকলে চলতি বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে