,

অনুষ্ঠানস্থলে ফোন হারালেন গয়েশ্বর, সন্ধান দিলে পুরস্কার ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : মতবিনিময় সভায় মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবারবিকালে এ ঘটনা ঘটে।

রাজধানীর লালবাগে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পর বুঝতে পারেন তার ফোনটি হারিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফোনটি খোঁজাখুঁজি শুরু হয়। তবে এটি হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে, তা পরিষ্কার নয়।

কিছুক্ষণ খোঁজার পর সন্ধান না মেলায় মাইকে ঘোষণা করা হয়, কেউ ফোনটির সন্ধান দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি, রবিন হোসেনসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড