,

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে পিঅ্যান্ডআর বিভাগে, ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১-এ, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ট্রেনিং বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর), মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) ও ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট