,

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৮

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৫ জনের ৩ জন নারী, একজন পুরুষ ও একজন কিশোর। নারী ৩ জনের বয়স যথাক্রমে ৫০, ৫৫ ও ৬০ বছর। পুরুষের বয়স ৬০ বছর এবং কিশোরের বয়স ১২ বছর। মৃতদের দুইজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮, চট্টগ্রামে ১০৬, ঢাকা বিভাগে ১২৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩, খুলনায় ৪১, ময়মনসিংহে ৩০, রাজশাহী ৩৫ ও রংপুরে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৭১ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৪১ হাজার ৬৩৮ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন। মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বর এই পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই