,

শাহরুখকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ আরিয়ান-সুহানার

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের কিং শাহরুখ খানের অভিনয় জীবনের তিন দশকের দীর্ঘ যাত্রায় এবার যোগ হলো প্রথম জাতীয় পুরস্কার। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে সেরা অভিনেতার সম্মান জিতে নিয়েছেন তিনি। এই অর্জনে উচ্ছ্বসিত শুধু তার ভক্তরাই নয়, পরিবারের সদস্যরাও।

দিল্লির বিজ্ঞান ভবনে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণের পর থেকেই ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন শাহরুখ। তবে সবচেয়ে মর্মস্পর্শী ছিল তার সন্তানদের প্রতিক্রিয়া।

ইনস্টাগ্রামে একটি যৌথ খোলা চিঠিতে আরিয়ান এবং সুহানা তাদের বাবাকে অভিনন্দন জানিয়েছেন। খোলা চিঠিতে তারা লেখেন, ‘বাবা, তোমাকে খুব ভালোবাসি।’

তারা আরও উল্লেখ করেন যে, শাহরুখ সব সময়ই বলেন তিনি কখনো রূপা জেতেননি, কেবল সোনা হারিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে রূপাই আসল সোনা। এই সম্মান পেয়ে তারা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত।

শুধু আরিয়ান-সুহানা নয়, শাহরুখের স্ত্রী গৌরী খানও তার ইনস্টাগ্রামে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কী অসাধারণ তুমি শাহরুখ! তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি অনেক পরিশ্রমের ফল। এখন এই পুরস্কারটি বাড়িতে রাখার জন্য একটি বিশেষ ব্যবস্থা করছি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট