,

যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর: হামিম

news-image

অনলাইন ডেস্ক : নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের হামলার ঘটনায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার ফেসবুকে এক স্ট্যাটাসে আওয়ামী লীগের ওপর কোনো দয়া দেখানো হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়েলের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে… নো মার্সি।’

এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় আখতার বলেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে মাথানত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।’

এদিকে, আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই