,

গানের মঞ্চ থেকেও বিদায় নিচ্ছেন তাহসান

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের পাশাপাশি অভিনয় করেও দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এখন তার মনোযোগ শুধুই গানে। কারণ গত বছর তাহসান জানিয়েছেন, অভিনয় কমিয়ে দেবেন তিনি। নিয়মিত থাকবেন গানে। এবার সেই গান থেকেও অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন এই সংগীতশিল্পী। অস্ট্রেলিয়ায় আয়োজিত একটি কনসার্টের মঞ্চ থেকেই তার এমন ঘোষণা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাহসানের কণ্ঠ শোনা যায়- এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে কি আর ভালো লাগে? এমন ঘোষণার পরই ভক্তরা চমকে ওঠেন।

জানা গেছে, এরই মধ্যে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি।

এদিকে, সংগীতে বিরতির আরও একটি কারণ রয়েছে। তাহসানের কণ্ঠনালিতে বাসা বেঁধেছে হেটেরোটোপিয়া নামের একটি রোগ। এই অসুস্থতায় গলার কাঠামো বদলে যায় এবং গান গাওয়ার শক্তি ক্রমশ কমতে থাকে। ২০১৮ সাল থেকেই সমস্যাটা দেখা দেয়।

এ বিষয়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘যদি দেখেন কনসার্ট কমে যাচ্ছে বা লাইভে গান গাওয়াও কমে যাচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আর না বাড়ে।’

বলা দরকার, তাহসানের সংগীতযাত্রা শুরু হয়েছিল ব্যান্ডদল ‘ব্ল্যাক’র মাধ্যমে। পরবর্তীতে একক শিল্পী হিসেবে কাজ করেছেন। গড়েছেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডদল। সাম্প্রতিক বছরগুলোতে তাহসান তার ব্যান্ডদল নিয়েই মঞ্চে উঠেছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের