,

এবার সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের

news-image

ভারত-পাকিস্তানসহ বিশ্বে সাতটি যুদ্ধ থামানোর দাবি করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য তার একটি করে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

শনিবার (২০ সেপ্টেম্বর) ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনার’-এ বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ দাবি করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

ট্রাম্প বলেন, “আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। ভারত-পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “আমি বলেছিলাম—আপনারা যদি লড়াই না থামান, আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।”

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের সময় থামিয়ে দেওয়া যুদ্ধগুলোর মধ্যে রয়েছে: ভারত–পাকিস্তান, থাইল্যান্ড–কম্বোডিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, কসোভো–সার্বিয়া, ইসরায়েল–ইরান, মিশর–ইথিওপিয়া, রুয়ান্ডা–কঙ্গো। এই সাতটির মধ্যে ছয়টিই বাণিজ্যচাপে থেমেছে বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, তাকে বলা হয়েছিল—যদি তিনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে পারেন, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু সেই যুদ্ধ থামানো না গেলেও বাকি সাতটি থামানো হয়েছে বলে তার দাবি। “আমি বলেছিলাম—আমি সাতটা যুদ্ধ থামিয়েছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ থাকার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামানো সহজ হবে। পুতিন আমাকে হতাশ করেছে। কিন্তু আমরা একদিন না একদিন এটা থামাব।”

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট