,

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি ইসির সংশ্লিষ্ট সব কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না, এ সংক্রান্ত বিষয়ে আমাদের রেজুলেশন হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হলেও আমরা আরো আগেই নিষ্পত্তি করছি।

তিনি বলেন, ‘এর সঙ্গে পুরাতন আবেদনও আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়।’ চলতি মাসের (সেপ্টেম্বর) মাসিক সমন্বয় সভায় নেওয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করতে হবে।’

ইসি সচিবালয়ের সেপ্টেম্বর মাসের সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় আছে ৮৭ হাজার ৬৪১টি। এছাড়া এনআইডি সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য বলা হয়।

ইসির কর্মকর্তারা জানান, নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট