,

জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: মঈন খান

news-image

নরসিংদী প্রতিনিধি : জনগণের অধিকার নিশ্চিত করাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র হচ্ছে সকল মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজ ব্যবস্থা। যেখানে সকল মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে, একজন কতৃত্ব আরোপ করবে সেটা কখনো গণতন্ত্র হতে পারে না, সেটা হবে স্বৈরতন্ত্র।’

মঈন খান আরও বলেন, ‘যেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে সেই যাত্রা গত এক বছর আগেই শুরু হয়েছে। যা আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তি অধিকার নিশ্চিত হয় এবং এ দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়। বিএনপির কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না, বিএিনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে তাদের উপদেশ নিয়ে।’

জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট