,

কোথায় আছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি, জানা গেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে সাম্প্রতিক সহিংস বিক্ষোভের পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সেনা ছাউনি ছেড়ে ব্যক্তিগত বাসভবনে চলে গেছেন।৯ দিন ধরে তিনি নেপাল আর্মির নিরাপত্তা বলয়ে ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৯ সেপ্টেম্বর নেপালে জেন জি আন্দোলন সহিংস রূপ নেওয়ার পরই অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। সেদিনই তিনি কাঠমান্ডুর উত্তরে শিবপুরী অরণ্য এলাকায় সেনা ছাউনিতে আশ্রয় নেন বলে জানা যায়।

ওলির ভক্তপুর জেলার বালকোটে অবস্থিত ব্যক্তিগত বাড়িটি বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের আন্দোলনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই দিনে তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি অংশেও আগুন ধরায়। তবে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার হওয়ায় ওলি অক্ষত অবস্থায় বেঁচে যান।

সেনা সূত্র জানিয়েছে, ৯ দিন পর ওলি ব্যক্তিগত জায়গায় গেছেন, তবে অবস্থান প্রকাশ করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, তিনি ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে উঠেছেন, যা কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে।

ওলি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, শের বাহাদুর দেউবা, ঝালানাথ খানাল ও মাধবকুমার নেপালসহ একাধিক জ্যেষ্ঠ নেতা সেনা সুরক্ষায় ছিলেন। তবে বর্তমানে দেউবা ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ছাড়া সবাই সেনা সুরক্ষা ছেড়ে দিয়েছেন।

শের বাহাদুর দেউবা ও আরজু রানা দেউবা বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে সেনা নিরাপত্তায় চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম