,

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে জরুরি অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এ সময় ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিতে ‌সামান্য ধরনের হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়। পাইলটরা অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন।’

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে করে যাত্রা চালিয়ে যান।

জানা যায়, এ ঘটনায় ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে গন্তব্যে পৌঁছান। যদিও হোয়াইট হাউস এই বিলম্বের সুনির্দিষ্ট কারণ জানায়নি। সূত্র: ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট