,

মিমি চক্রবর্তীকে ইডির তলব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।আজ সোমবার তাকে দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মিমিকে একটি অনলাইন বেটিং অ্যাপ মামলার সূত্রে ডাকা হয়েছে।

গত লোকসভায় তৃণমূলের সংসদ সদস্য ছিলেন মিমি। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি আর লড়তে চাননি। দলও তাকে জোরাজুরি করেনি। তারপর থেকে পুরোদস্তুর অভিনয়ের জগতেই ফিরে গেছেন তিনি।

তৃণমূল নেতা ও সাবেক সাংসদ কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই। তবে রক্তবীজ ২ ছবির প্রোমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের