,

নবীনগরে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক।  অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০টি বল্লম ও টেডা এবং ২টি রানদা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই