,

ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন।গতকাল শুক্রবার রাতে কর্নাটকের হাসান জেলার এক গ্রামে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক, তখনই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গণেশ চতুর্থী উদযাপনের সময় মোসালে হোসাহাল্লি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে ৷

স্থানীয় সূত্রের বরাতে ইটিভি জানায়, একটি স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিসর্জন দেখতে এসেছিলেন৷ তাদের মধ্যেও তিনজনের নিহত হয়েছেন৷ আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আরাকলাগুডু থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের উপর ধাক্কা দেয়।

ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ আহতদের থেকেও বিষয়টি জানার কাজ করছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট