,

পুরোনো ভিডিও দিয়ে ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার

news-image

বাসস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ হয়েছে—এমন দাবি করে ছড়ানো একটি ভিডিও আসলে পুরোনো এবং ভিন্ন ঘটনার বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইন্টারনেটে ছড়ানো ভিডিওটির সঙ্গে জাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এমনকি এটি সাম্প্রতিক সময়েরও নয়। ওই ভিডিও ছাত্রদল-শিবিরের কোনো সংঘর্ষেরও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিও থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে কোটা আন্দোলনকারীরা’ শিরোনামের ভিডিও পাওয়া যায়। সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে, এটি গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলনের ভিডিও।

তাছাড়া কোনো গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সংঘর্ষে জড়িয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে যে দাবি করা হয়েছে, তা মিথ্যা এবং এটি ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিও।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের