সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

তিনি বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে সারাদেশেই গত দুই দিন ধরে বৃষ্টি বেড়েছে, যা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকায় দিনভর গুমোট পরিবেশ থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে। এ ছাড়া থেমে থেমে কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।’

ওমর ফারুক বলেন, লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি সৃষ্টি হয় এবং এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে।

এদিকে, গতকাল শুক্রবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা