,

জাকসুতে ২১ পদে এগিয়ে ছাত্রশিবির

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যেই ১৫ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ছয়টি হল।

দ্রুত আরও তিনটি হলের ভোট গণনা শেষ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গণনা শেষ হওয়া ১৫ হলের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী জাকসুর ২৫ পদের ২১টিতেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির।

জানা যায়, ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক এই চারটি পদ ব্যতীত বাকি ২১টি পদে ছাত্রশিবির এগিয়ে রয়েছে।

ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতুর মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে জিতু বেশ এগিয়ে আছেন।

শিবির সমর্থিত ভিপি প্রার্থী ক্যাম্পাসের পরিচিত মুখ না হওয়ায় এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়ন পাওয়ার আগে তেমন পরিচিতি ছিলেন না তিনি। ছিলেন না শাখা শিবিরের কোন পদেও।

নির্বাচনের ফল প্রকাশ কখন হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আশা করছি আজ দুপুর ২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের