,

দুপুর ২টার মধ্যে জাকসুর ফল ঘোষণা

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে তিন দিন ধরে। এখনো ঘোষণা হয়নি ফল।

নির্বাচনের ফল প্রকাশ কখন হতে পারে—এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আশা করছি আজ দুপুর ২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে।’

জানা গেছে, ইতোমধ্যে ১৫ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ৬টি হল। ১৫ হলের অনানুষ্ঠানিক ফলে জাকসুর ২৫ পদের ২১টিতেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির।

ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক—এই চারটি পদে অন্যরা এগিয়ে রয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট