,

জাবিতে আগামীকালও বন্ধ থাকছে ক্লাস ও পরীক্ষা

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক বিষয় বিবেচনা করে আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। প্রশাসন জানিয়েছে, খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, ‘আগামীকাল সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে। আগামী সোমবার ক্লাস চলমান থাকবে তবে ফাইনাল পরিক্ষা স্থগিত থাকবে।’

উল্লেখ্য, জাকসু নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের