,

ভোট গণনা শেষ ১৭ হলের, এখনো বাকি ৪

news-image

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো চারটি হলের ভোট গণনা বাকি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো চারটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।’

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে ২১টি। এর মধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

ওইদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করা হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।

যদিও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল-সমর্থিত প্যানেল। আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট