,

পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

news-image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। আশা করছি ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। নিজের মত প্রকাশ করবেন।’

তিনি বলেন, ‘জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত রয়েছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেটা দৃশ্যমান।’

প্রেস সচিব বলেন, ‘ডাকসু নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ