,

এনসিপিসহ ৫ দল পাচ্ছে ইসির নিবন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিসহ নতুন ৫টি রাজনৈতিক দল।

অন্য দলগুলো হলো- আমজনতার দল, জনতার দল, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।

রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ সই করা এক চিঠি থেকে জানা যায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ ও নিবন্ধন সনদ প্রদান করবে সংস্থাটি।

বৈঠক শেষে কমিশন সূত্র জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এবার নিবন্ধন পাচ্ছে এটা নিশ্চিত হলেও দলটির জন্য প্রতীক এখনও চূড়ান্ত হয়নি।

দলটি প্রতীক হিসেবে ইসির কাছে বরাদ্দ চেয়েছে শাপলা ফুল। আবার দলটি দ্বিতীয় পছন্দে লাল শাপলা এবং তৃতীয় পছন্দে রয়েছে সাদা শাপলা। কিন্তু শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটিকে কোন দলের প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না বলে ইতোমধ্যে ঘোষণা করেছে কমিশন।

এদিকে নিবন্ধিত দলগুলোর প্রতীকসহ আরো কয়কটি প্রতীকের অনুমোদন চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। এসব প্রতীকের অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করবে কমিশন। এরপর নিবন্ধন পেতে যাওয়া দলগুলোর নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন।

জাতীয় নির্বাচনের আগে প্রতিবার কয়েক’শ দল আবেদন করলেও ইসির শর্ত পূরণ করে নিবন্ধন পায় মূলত ২ থেকে সর্বোচ্চ ৫ টি দল। আবার যে সব দল নিবন্ধন পায় না তারা অভিযোগ তুলে সরকারের ইশারায় সুনির্দিষ্ট কয়েকটি দলকে নিবন্ধন দেয় ইসি। এবার ১৪৪ টি দল নিবন্ধনের আবেদন করে। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ে টিকে ২২টি দল।

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা দলগুলোর মধ্যে রয়েছে ফরওয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৫টি। এরমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রেখেছে কমিশন। আইন অনুযায়ী, নিজ দলের প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট