,

পার্বতীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

news-image

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর–রংপুর সড়কের তাজ অটো রাইস মিলের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের সাথে পার্বতীপুরগামী (দিনাজপুর হ-১৮-৯৩১৩) নম্বরের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন। নিহত চালকের পরিচয় মাসুদ রানা পিতা ফেরদৌস আলী গ্রাম বিশ্বনাথপুর উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট