সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরকে বিজয়ী করতে চেষ্টা করছে প্রশাসন: সম্প্রীতির ঐক্য

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারসাজি করে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়নের একাংশ ও প্রগতিশীল শিক্ষার্থী সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এক সংবাদ সম্মেলনে প্যানেলের এজিএস প্রার্থী নূর-এ-তামীম স্রোত এ অভিযোগ করেন।

নূর-এ-তামীম স্রোত বলেন, ‘কোনো হলে ঠিক কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং কতগুলো ভোট গণনা হবে, তা জানা যাবে না। অনার্সের ভোটার লিস্টে কারও ছবি নেই। ছবি ছাড়াই ভোট নেওয়া হচ্ছে। হাতে যে দাগ দেওয়ার কথা, সেই দাগও তারা দিচ্ছেন না। কেউ যদি অন্য কারও কার্ড নিয়ে ভোট দিতে চায়, তাও তিনি পারবেন।’

তাজউদ্দিন হলে তিনবার ভোট বন্ধ হয়েছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘ভোট যে সুষ্ঠু হচ্ছে না এটা প্রমাণিত। প্রায় প্রতিটি হলেই ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন। যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।’

এদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। বিকেল পৌনে ৪টার দিকে এই অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা