,

ভাঙা হাত নিয়েই ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন ডিসি মাসুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাঙা হাত নিয়েই নিরাপত্তা তদারকির দায়িত্ব পালন করছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে ২৭ আগস্ট শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন মাসুদ আলম। এতে ভেঙে যায় তার ডান হাত। পরে পুলিশ হাসপাতাল থেকে প্লাস্টার করেন তিনি।

বিকেলে শাহবাগ থানার সামনে জাগো নিউজের সঙ্গে কথা হয় ডিসি মাসুদ আলমের। তিনি জানান, ছুটি না নিয়েও দায়িত্ব পালন করছি। ব্যক্তিগত কষ্ট হলেও বৃহৎ স্বার্থে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠে থেকেই কাজ করতে হচ্ছে।

হাতের প্লাস্টার কবে নাগাদ খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে তিন সপ্তাহ বলেছিলেন চিকিৎসক। ১৪ দিন পর আরেকটি এক্স-রের পর চিকিৎসক বলবেন কবে নাগাদ ব্যান্ডেজ খোলা হবে।

ডাকসু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মাসুদ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদের সহায়তা করছি।

ভুয়া আইডি কার্ডে আটকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজনক দুজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে প্রবেশের চেষ্টা করেছিল তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ির মধ্যেও সোমবার রাতে দুজন ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের