,

উত্তর কোরিয়ায় মিশন চালিয়ে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নেভির স্পেশাল ফোর্স সিল টিমউত্তর কোরিয়ায় একটি গোপন মিশনে অংশ নিয়েছি। লক্ষ্য ছিল এক গুপ্ত ডিভাইস বসানো, যার মাধ্যমে কিম জং উনের যোগাযোগ ব্যবস্থা গোপনে নজরদারি করা যাবে। কিন্তু ২০১৯ সালের ওই মিশনটি ব্যর্থ হয়। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সিল টিম ৬–এর রেড স্কোয়াড্রন এই অভিযান চালায়—যারা আগে ওসামা বিন লাদেন হত্যার মিশনেও অংশ নিয়েছিল।

মিশনের অনুমোদন দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি ২০১৯–এ ভিয়েতনামে ট্রাম্প ও কিমের বৈঠকের আগে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এ অভিযান চালানো হয়।

প্রস্তুতির অংশ হিসেবে সেনারা ঠান্ডা পানিতে দীর্ঘ সময় প্রশিক্ষণ নেন। একটি পারমাণবিক সাবমেরিন থেকে ছোট সাবমেরিন ব্যবহার করে উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছানোর পরিকল্পনা ছিল। শীতল পানিতে কয়েক ঘণ্টা ভেসে থেকে উপকূলে উঠে, ডিভাইস বসিয়ে অদৃশ্যভাবে ফিরে আসার কথা ছিল তাদের।

কিন্তু সবকিছু পরিকল্পনামাফিক হয়নি। সেনারা উপকূলে পৌঁছানোর পর হঠাৎ একটি উত্তর কোরীয় মাছধরা নৌকা চলে আসে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ও ধরা পড়ার আশঙ্কায় একজন সিনিয়র কমান্ডো গুলি চালান। পরে অন্যরাও যোগ দেন।

সেসময় নৌকার তিনজন সাধারণ মানুষ—যারা শামুক-ঝিনুক সংগ্রহ করছিলেন—সেখানে নিহত হন।

ঘটনার পর মিশন বাতিল করা হয় এবং পরিকল্পিত গুপ্ত ডিভাইস বসানো সম্ভব হয়নি। পরে মার্কিন স্যাটেলাইটে ওই এলাকায় উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার তথ্য ধরা পড়ে। তবে তারা আসল ঘটনা জানতে পেরেছিল কিনা, তা এখনো পরিষ্কার নয়।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই