,

নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম

news-image

ঢাবি প্রতিনিধি : ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমারা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি, কিন্তু বহিরাগতদের এনে কীভাবে নিরাপদ ক্যাম্পাস হবে?’

তিনি বলেন, ‘প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় সেভাবে আমরা ডাকসুকে ক্যালেন্ডারের মতো করব, ইনশাআল্লাহ। প্রতি বছর ডাকসু যেন একই সময়ে অনুষ্ঠিত হয় সেই কাজ করব। ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, অ্যাকাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করব। বিগত সময়ে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।’

সাদিক বলেন, ‘আবাসন সংকট দীর্ঘ মেয়াদি৷ আবাসন সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব৷ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব৷ যে আশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই আশা পূরণ করব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট