সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপিই একমাত্র দল—যারা দেশকে রক্ষা করতে পারে’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল—যারা দেশকে রক্ষা করতে পারে। এ জন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দুদু।

নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে থাকতে হবে। তাহলে দেশকে এগিয়ে নেওয়ার কাজে ওনারা আরও শক্তি পাবে। দেশকে রক্ষা করতে পারে বিএনপি, সে প্রমাণও বিএনপি দিয়েছে। ভবিষ্যতেও এই দেশকে বিএনপি রক্ষা করতে পারবে। এটা আমি বিশ্বাস করি।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা সীমাহীন লুটপাট করে ব্যাংক সেক্টরকে একেবারেই ধ্বংস করেছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকারপ্রধান দিয়েছিলেন। এখনো তিনি সে প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে যেহেতু তিনি আরও চার-পাঁচ-ছয় মাস থাকবেন, তার (ড. মুহাম্মদ ইউনূস) যে ভাবমূর্তি দেশে-বিদেশে সবাই তো তাকে চেনে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের দেশে নিয়ে যান। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটার জন্য নয়, আগে থেকে তিনি সম্মানিত ছিলেন। তাই আশা করি তিনি টাকা ফেরত আনতে পারবেন।’

দুদু বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে সেই সরকার তার কাজের অংশ হিসেবে বিদেশ থেকে পাচার করা টাকা নিয়ে আসতে পারবে এবং সেই সরকার পরীক্ষিত হবে। গত ১৫-১৬ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া, যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া—এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা তারেক রহমান, তিনি যখন সরকার পরিচালনায় আসবেন, তখন আমি নিশ্চিত এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব হবে।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা