রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প বলেন, “হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। খারাপ হবে বলে আমার মত।”

হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে। খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলে ব্যাপক আন্দোলন হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের চুক্তিতে আন্দোলন করেছেন। ট্রাম্প বলেছেন, সাধারণ ইসরায়েলিদের এ বিক্ষোভের কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধ চালানো কঠিন হয়ে যাচ্ছে।

গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু হবে।

এ জাতীয় আরও খবর

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু