সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে বোরকা পরে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম লক্ষ্মণ লাল। তিনি বোরকা ও নিকাব পরে ছদ্মবেশে দোকানে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী, লক্ষ্মণ লাল মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন। সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন। তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন। এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ। হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন। তখনই সবাই অবাক হয়ে দেখেন, ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ।

খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, নাম লক্ষ্মণ লাল।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বোরকা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে। অন্যদিকে অনেকেই লক্ষ্মণ লালের এ আচরণকে প্রতারণার এক অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ এখনো ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা