সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবার হারাল বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে প্রতিযোগিতায় চার ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় জয়।

বুধবার (২৭ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন সৌরভী আখন্দ প্রীতি।

ম্যাচের ৩৮ মিনিটে বাংলাদেশকে প্রথম এগিয়ে নেন থুইনুই মারমা, ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। প্রথমার্ধের যোগ করা সময়ে নেপালের পক্ষে ব্যবধান কমান অধিনায়ক ভূমিকা (২-১)।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল পায়। দুটিই করেন প্রীতি। একটি ৭১ মিনিটে, অন্যটি ৮৬ মিনিটে।

চার দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় তারা।

এরপর গত রবিবার নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফিরে মেয়েরা। মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা ম্যাচটা জিতে ৩-০ গোলে। আজ আবার সেই একই প্রতিপক্ষ হারিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে প্রতিযোগিতায় তৃতীয় জয় পেল প্রীতি-অর্পিতারা।

৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। আজ সন্ধ্যায় যারা ভুটানের মুখোমুখি হবে। নেপাল ৪ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে। সবার তলানিতে থাকা ভুটান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। শুক্রবার নিজেদের পরের ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। রবিবার শেষ ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা