,

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানি চলাকালে মারামারি ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই ঘটনায় জিডি করা হয়েছে। জিডিতে আমরা কারো নাম উল্লেখ করিনি। শুনানিতে হাতাহাতি ঘটনার বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি।

তিনি জানান, কারো আবেদনের প্রেক্ষিতে নয়; নিজেদের উদ্যোগে জিডি করা হয়েছে। শেরেবাংলা থানায় জিডি করা হয়েছে। পুলিশকে অবহিত করে রাখা হয়েছে। তদন্তের বিষয়টি পুলিশের ব্যাপার।

এর আগে রোববরা সীমানা নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে মারামারি ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে (ইসি)। শুনানির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনারি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই