বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-কাদেরসহ আ.লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিতে নিহত রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ আমলি আদালতে পিবিআই পরিদর্শক আলমগীর হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল এবং আবু বকর সিদ্দিক ওরফে আবুল।

অভিযোগপত্র অনুযায়ী, মতিউর রহমান মতি ও ইয়াসিন আরাফাত রাসেল বর্তমানে কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

গত বছরের ২১ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পুলিশের গুলিতে মারা যান ৪০ বছর বয়সী রিকশাচালক আব্দুল লতিফ। পরদিন নিহতের বাবা মো. নেজাবুদ্দিন ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার প্রমাণ মেলায় অভিযোগপত্রে মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া দুই অভিযুক্ত হলেন- সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক, যারা প্রাথমিক এজাহারে অন্তর্ভুক্ত ছিলেন না।

আব্দুল লতিফ হত্যা মামলার অভিযোগপত্র আগামীকাল বুধবার আদালতে উপস্থাপন করা হবে। এরপর বিচারক শুনানির তারিখ নির্ধারণ করবেন। ইতিমধ্যে মামলার পরবর্তী শুনানির দিন ২৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সারা দেশে অর্ধশতাধিক মামলা দায়ের হলেও এই প্রথম কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করল পিবিআই।

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি