,

জন্ম দিলেই আপন হয় না: সঞ্জয় দত্তের মেয়ে

news-image

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সংসারে ফের বইছে অশান্তির হাওয়া! জন্মদিনের শুভেচ্ছা আর পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতেই হঠাৎ এক পোস্টে ঝড় তুললেন তার মেয়ে ত্রিশলা দত্ত।

কিছুদিন আগে জন্মদিন কাটিয়েছেন ত্রিশলা। এর কিছুদিন পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড শেয়ার করেন ত্রিশলা। তাতে লেখা ছিলো, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘোরে। নিজের মানসিক শান্তি রক্ষা করা সবার অধিকার। চাইলে যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়াও যায়। পরিবারের মান রাখার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই আগে।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়। যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবনে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই।

১৯৯৬ সালে মস্তিষ্কে টিউমারের কারণে সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়। তাদেরই একমাত্র কন্যা এই ত্রিশলা; যিনি বর্তমানে বর্তমানে নিউ ইয়র্কে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন

গত ২৯ জুলাই ৬৬ বছরে পা দেন সঞ্জয় দত্ত। সেদিন মেয়ে ত্রিশলা শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার ১০ আগস্ট মেয়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট