রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনে আগুন দিলেন ডোনাল্ড ট্রাম্পের নারী সমর্থক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসনাল প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পুড়িয়েছেন এবং পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করেছেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইসলামবিদ্বেষ মন্তব্যের জন্য পরিচিত এ রাজনীতিক সামাজিক যোগাযোগমাদ্যম এক্স (সাবেক টুইটার) -এ একটি পোস্ট করেন।

ভ্যালেন্টিনা গোমেজ ২০২৬ সালে টেক্সাসের ৩১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এক্সে পোস্ট করা বিডিওতে দেখা গেছে, গোমেজ একটি ফায়ার গান ব্যবহার করে কোরআনে আগুন দিচ্ছেন। পাশাপাশি তাকে বলতে শোনা যায়, ‘আমি টেক্সাসে ইসলামকে শেষ করে দেব, হে ঈশ্বর আমাকে সাহায্য করুন। খ্রিষ্টান দেশগুলো দখল করতে মুসলিমরা ধর্ষণ ও হত্যা করছে।’

এ ছাড়া এ সময় তিনি দর্শকদের রাজনৈতিকভাবে তাকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাকে সংসদে পৌঁছাতে সাহায্য করুন, যাতে আপনাদের কখনও মুসলিমদের ছোড়া পাথরের মুখোমুখি না হতে হয়।’

এদিকে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক নেতা, ধর্মীয় গোষ্ঠী এবং সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে নিন্দার ঝড় ওঠে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ঘৃণামূলক বক্তব্য ও ধর্মীয় অসহিষ্ণুতার বিস্তার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

গোমেজের বিতর্কিত কর্মকাণ্ড এর আগেও আলোচনায় আসে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি নিউ ইয়র্কে একটি বিক্ষোভে অংশ নেন, যেখানে অভিবাসীর প্রতীক হিসেবে স্থাপন করা একটি ডামিকে গুলি করেন। ওই সময় তিনি সহিংস অপরাধে অভিযুক্ত অভিবাসীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানান।

ভ্যালেন্টিনা গোমেজ পেশায় একজন রিয়েল এস্টেট বিনিয়োগকারী ও অর্থদাতা। ১৯৯৯ সালের ৮ মে কলম্বিয়ার মেডেলিনে জন্ম নেওয়া গোমেজ ২০০৯ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি সেন্ট্রাল কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন এবং ২০২০ সালে এমবিএ সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি একজন দক্ষ সাঁতারুও ছিলেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কলম্বিয়ার জাতীয় সাঁতার দলের সদস্য হিসেবে প্রতিযোগিতা করেছেন।

তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০২৪ সালে, যখন তিনি মিসৌরির সেক্রেটারি অব স্টেট পদে প্রার্থী হন। তখন থেকেই তার কার্যক্রম প্রায়শই বিতর্ক সৃষ্টি করেছে। তার স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গি ও আক্রমণাত্মক বক্তব্য তাকে ধারাবাহিকভাবে জনমতের কেন্দ্রবিন্দুতে রেখেছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের