,

নবীনগরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত ইজারাদার শাহাওয়াত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্সকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। এ সময় সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর বলেন, অভিযানে চুক্তিপত্রের বাইরে অতিরিক্ত একটি ড্রেজার চালু অবস্থায় পাওয়া যায়। ড্রেজারটি সরিয়ে নেওয়ার পাশাপাশি ইজারাগ্রহীতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার নাসিরাবাদ বালুমহালের নামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙন ও বন্যার ঝুঁকিও বেড়েছে।

এদিকে এলাকাবাসীর মানববন্ধন ও ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠান। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার (২৬আগস্ট) উপজেলার নাসিরাবাদ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট